গাজীপুর , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের দুই আসনে বিএনপির দুই প্রার্থীকে শোকজ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫০ Time View

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের দুই আসনে বিএনপির দুই প্রার্থীকে শোকজ

মোঃ আব্দুর রব মনসুর | স্টাফ রিপোর্টার

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের দুইটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য প্রার্থীকে শোকজ নোটিশ প্রদান করেছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে সরকারি ও বেসরকারি চাকরি বিধি ভঙ্গের অভিযোগে একটি কলেজের অধ্যক্ষকেও শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (রাত) সিরাজগঞ্জ-১ ও সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানদের স্বাক্ষরিত নোটিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

শোকজ নোটিশপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা, তার ছোট ভাই কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বিপু এবং সিরাজগঞ্জ-৫ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী।

সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শারমিন আক্তারের স্বাক্ষরিত শোকজ নোটিশে উল্লেখ করা হয়, একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহীনুর আলম অভিযোগ করেছেন—গত ১২ জানুয়ারি সকালে কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের উদগাড়ি বাজারসংলগ্ন বকুল চেয়ারম্যানের বাড়িতে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজার পক্ষে তার ভাই অধ্যক্ষ মহসিন রেজা বিপু উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি সভা আয়োজন করেন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, উক্ত কার্যক্রম রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫-এর ৬(গ) ও ১৮ ধারার লঙ্ঘন এবং এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ডের শামিল।

শোকজ নোটিশে জানতে চাওয়া হয়েছে—কেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা হবে না। এজন্য আগামী ২৫ জানুয়ারি দুপুর ১২টায় অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে ২১ জানুয়ারি স্বাক্ষরিত নোটিশ জারির পর কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নোটিশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের দুই আসনে বিএনপির দুই প্রার্থীকে শোকজ

Update Time : ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬