গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের ঢল নামার প্রত্যাশা

  • Reporter Name
  • Update Time : ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১১৯ Time View

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের ঢল নামার প্রত্যাশা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (২৫ জানুয়ারি) নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য এক বিশাল মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। তাঁর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর ও জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সমাবেশ সফল করতে ইতোমধ্যে নগর ও জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে প্রস্তুতি সভা, মিছিল, গণসংযোগ এবং প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে। বিএনপি নেতাদের প্রত্যাশা, এ সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী শনিবার (২৪ জানুয়ারি) রাতে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেদিন রাতেই নগরে অবস্থান করবেন। পরদিন রোববার সকাল ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে বক্তব্য দেবেন তিনি। তাঁর এই সফরকে ঘিরে চট্টগ্রাম নগরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটবে বলে জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “এটি শুধুমাত্র একটি দলীয় রাজনৈতিক সমাবেশ নয়; বরং তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দল-মত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশিত। বিএনপি নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতিতেই এ সমাবেশ পরিণত হবে এক ঐতিহাসিক জনসমুদ্রে।”

তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের চট্টগ্রাম আগমন সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ ও আবেগ সৃষ্টি করেছে। এটি জনগণের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ ১৪ বছর পর একই মাঠে এবার দলের বর্তমান চেয়ারম্যান হিসেবে তাঁর পুত্র তারেক রহমান বক্তব্য দিতে যাচ্ছেন।

তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন ২০০৫ সালের ৬ মে। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তাঁকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে চেয়ারম্যান হিসেবে এটি তাঁর প্রথম চট্টগ্রাম সফর।

যুবদলের ব্যাপক প্রস্তুতি

নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের এক লাখেরও বেশি নেতা–কর্মী মহাসমাবেশে অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

১০০ ফুট দীর্ঘ মঞ্চ নির্মাণ

মহাসমাবেশকে কেন্দ্র করে পলোগ্রাউন্ড মাঠে নির্মাণ করা হচ্ছে একটি বিশাল মঞ্চ। শ্রমিক কাসেম জানান, গত পাঁচ দিন ধরে তাঁরা মঞ্চ নির্মাণের কাজে নিরলসভাবে কাজ করছেন।

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, মঞ্চটির দৈর্ঘ্য ১০০ ফুট এবং প্রস্থ ৬০ ফুট। মঞ্চের সামনে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে। নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, শনিবারের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। এছাড়া, বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) শুক্রবার চট্টগ্রামে পৌঁছাবে।

তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, মহাসমাবেশকে ঘিরে পুরো এলাকাজুড়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে।

নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দলের আন্দোলন আরও সুসংহত হবে। এই মহাসমাবেশে তিনি যে দিকনির্দেশনা দেবেন, তা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের ঢল নামার প্রত্যাশা

Update Time : ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬