গাজীপুর , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নবীগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার, ড. রেজা কিবরিয়ার প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৯৩ Time View

নবীগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার ড. রেজা কিবরিয়ার প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন

নবীগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার, ড. রেজা কিবরিয়ার প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন

স্বপন রবি দাশহ বিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে কার্যালয় উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, পৌরসভার সাবেক মেয়র আলহাজ ছাবির আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি এম এ রহিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, প্রবাসী বিএনপি নেতা তুহিন আহমেদ চৌধুরীসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।

উদ্বোধনী বক্তব্যে ড. রেজা কিবরিয়া বলেন,

“এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং জনগণের হারানো ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। নবীগঞ্জ-বাহুবলের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমাদের লক্ষ্য এই এলাকার সমগ্র সুষম উন্নয়ন নিশ্চিত করা।”

তিনি আরও জানান, শেরপুর রোডের এই কার্যালয় তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা ও নির্বাচনি প্রচারের মূল কেন্দ্র হিসেবে কাজ করবে।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, প্রার্থিতার কারণে এলাকায় ব্যাপক উৎসাহ ও সমর্থন সৃষ্টি হয়েছে। উদ্বোধনের পর দেশ ও জাতির কল্যাণ এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় কামনায় একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দলীয় সূত্রে জানানো হয়েছে, নব-উদ্বোধিত এই কার্যালয় থেকেই পুরো নির্বাচনি এলাকার সাংগঠনিক ও প্রচার কার্যক্রম পরিচালিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

নবীগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার, ড. রেজা কিবরিয়ার প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন

Update Time : ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬