গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৬৬ Time View

জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

হুমায়ুন কবির নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের নান্দাইল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের চূড়ান্ত সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরীর বিজয় নিশ্চিত করতে জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক বিশাল যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে বিএনপিতে যোগদান করেন জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ধীমান কুমার সরকার, শাহজাহান ফকির, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও আহমেদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া শরিফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মতিন মীর, সাবেক প্রচার সম্পাদক আবু তাহের ভূঁইয়া, সাবেক যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ হোসেন, সাবেক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম শান্তি, সাবেক এনজিও বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক গোলাম মোস্তুফা, সাবেক যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম ভূঁইয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের স্বাবলম্বী বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের অতীতের সকল মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। নান্দাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি উন্নত ও শান্তিপূর্ণ নান্দাইল গড়তে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, তরুণ দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Update Time : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬