গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল ও অবৈধ ঘর নির্মাণে উত্তেজনা কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন ও প্রতিযোগিতা শুরু নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া মাদকবিরোধী সমাবেশে জিরো টলারেন্স ঘোষণা নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ

পুঠিয়ায় ১০ কাঠা জমিতে ৯২ মন হলুদ, কৃষক মিজানের সাফল্যে চমক

  • Reporter Name
  • Update Time : ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১১৮ Time View

পুঠিয়ায় ১০ কাঠা জমিতে ৯২ মন হলুদ, কৃষক মিজানের সাফল্যে চমক

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাত্র ১০ কাঠা জমিতে পাবনাইয়া জাতের হলুদ চাষ করে নজির সৃষ্টি করেছেন কৃষক মো. মিজানুর রহমান। গন্ডগোহালী গ্রামের এই কৃষক পেয়েছেন মোট ৯২ মন হলুদ, যা দেখেই এলাকার অন্যান্য কৃষক উৎসাহিত হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, প্রতিটি গাছের ছড়িতে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হলুদ পাওয়া যাচ্ছে। হলুদ ক্রেতা মাসুদ রানা বলেন,

“রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে হলুদ কিনে থাকি, কিন্তু এমন ফলনশীল হলুদ আগে দেখিনি। ১০ কাঠা জমি থেকে ৮০ মন সংগ্রহ করেছি।”

মিজানুর রহমান বলেন, “বিক্রির জন্য ৮০ মন, বীজ হিসেবে ৪ মন এবং প্রায় ৮ মন হলুদ নিজের ঘরে রেখেছি। মোট ফলন ৯২ মন। চাষে খরচ হয়েছিল ২২ হাজার ৫০০ টাকা, বিক্রি হয়েছে প্রতি মন ১ হাজার ৬০০ টাকায়।”

তিনি আরও সকল কৃষককে পরামর্শ দেন, “ভালো মানের বীজ ব্যবহার করলে এমন ফলন সম্ভব এবং লাভবান হওয়া যায়।”

পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, “সঠিক পদ্ধতিতে চাষ করলে দেশের চাহিদা মেটানো সম্ভব, ভবিষ্যতে বিদেশেও রপ্তানি করা সম্ভব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার

পুঠিয়ায় ১০ কাঠা জমিতে ৯২ মন হলুদ, কৃষক মিজানের সাফল্যে চমক

Update Time : ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬