গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ডেমরায় স্ট্রিট ফুডের ব্যবসায় খুলছে অনেকের ভাগ্যের চাকা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১১৫ Time View

ডেমরায় স্ট্রিট ফুডের ব্যবসায় খুলছে অনেকের ভাগ্যের চাকা

মানহীন খাবারের অভিযোগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মোহাম্মদ মোশাররফ হোসেন

স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরা এলাকায় স্ট্রিট ফুডের ব্যবসা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। স্বল্প পুঁজি ও সহজ ব্যবস্থাপনায় এই ব্যবসায় যুক্ত হয়ে অনেকেই বদলে নিচ্ছেন নিজেদের ভাগ্য। ছাত্র-ছাত্রী, বেকার যুবক, গৃহিণী থেকে শুরু করে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীরাও এখন স্ট্রিট ফুড ব্যবসায় আগ্রহী হচ্ছেন।

‘স্ট্রিট ফুড’ বা রাস্তার খাবার—নানা অভিযোগ উপেক্ষা করেই এখন তুমুল জনপ্রিয়। রাস্তার পাশে ঝকঝকে, দৃষ্টিনন্দন ছোট ছোট দোকান ও ফুড কার্টে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করেন খাবারপ্রেমীরা। একসময় যেখানে চা-বিস্কুটেই সীমাবদ্ধ ছিল রাস্তার খাবার, সেখানে এখন চাপ, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, চিকেন ফ্রাই, পিজ্জা, হালিম, পিঠা, শরবত, কফি—কি নেই এই স্ট্রিট ফুডে!

ডেমরার কোনাপাড়া, সামসুল হক খান স্কুল রোড, ডগাইর শাপলা চত্বর, বড়ভাঙ্গা, হাজিনগরসহ বিভিন্ন এলাকায় বিকাল থেকেই স্ট্রিট ফুডের দোকানগুলো জমে ওঠে। তুলনামূলক কম দামে গরম গরম খাবার পাওয়ায় সব বয়সী মানুষের কাছে এর চাহিদা ক্রমেই বাড়ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শনির আখড়া, মাতুয়াইল, কোনাপাড়া অটো স্ট্যান্ড, শাহজালাল রোড, আল-আমিন রোড, ফার্মের মোড়, সারুলিয়া, আমুলিয়া মডেল টাউন, স্টাফ কোয়ার্টার, শীতলক্ষ্যা নদীর নৌকা ঘাট এলাকাগুলো সন্ধ্যার পর স্ট্রিট ফুড-প্রেমীদের ভিড়ে মুখর থাকে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, আবার কেউ অপেক্ষায় থেকে খাবার উপভোগ করছেন।

কাঁচঘেরা ছোট দোকান কিংবা ভ্যানে অনেক ক্ষেত্রে গ্লাভস পরে পরিষ্কারভাবে খাবার পরিবেশন করা হলেও অভিযোগ রয়েছে—কিছু দোকানে মানহীন উপকরণ ও পুরনো পোড়া তেলে খাবার ভাজা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

ক্রেতা ও বিক্রেতাদের মতামত

বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাবিব বলেন, “বন্ধুদের সঙ্গে এখানে প্রায়ই আসি। তুলনামূলক কম দামে ভালো খাবার পাওয়া যায়। গরুর শিক কাবাব খুবই মজাদার।”

ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী আয়েশা বলেন, “খাবার সুস্বাদু হলেও অনেক দোকানে ২-৩ দিনের পুরনো তেলে ভাজা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।”

হাজিনগরের দোকানদার তানভীর জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত বেচাকেনা চলে। “করোনার সময় ব্যবসা খারাপ ছিল, এখন ২ জন স্টাফ নিয়ে মোটামুটি ভালোই চলছে। প্রতিদিন গড়ে আড়াই হাজার টাকার মতো লাভ থাকে।”

স্টাফ কোয়ার্টারের চা বিক্রেতা রবিন বলেন, তার দোকানে ৯ ধরনের চা বিক্রি হয় এবং শীত মৌসুমে দৈনিক ২ থেকে ৩ হাজার টাকা আয় হয়।

স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা

এ বিষয়ে তেজগাঁও সার্কেলের থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোঃ ওমর ফারুক বলেন,

“অপরিষ্কার পরিবেশে তৈরি স্ট্রিট ফুড খেলে ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড, ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক, জন্ডিস ও অ্যালার্জিসহ নানা জটিল রোগ হতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।”

বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রিট ফুড আমাদের কর্মসংস্থান ও স্বল্প আয়ের মানুষের জন্য আশীর্বাদ হলেও খাদ্যমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে তা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকিতে পরিণত হতে পারে। তাই ক্রেতা ও বিক্রেতা—উভয়কেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ডেমরায় স্ট্রিট ফুডের ব্যবসায় খুলছে অনেকের ভাগ্যের চাকা

Update Time : ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬