গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

গংগাচড়ায় যৌথ অভিযানে ৮৮৫ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মাদক উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১০ Time View

গংগাচড়ায় যৌথ অভিযানে ৮৮৫ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মাদক উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

রংপুর | ১৯ জানুয়ারি ২০২৬

রংপুরের গংগাচড়া মডেল থানা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল লালমনিরহাট জেলা পুলিশের ডিবির দেওয়া সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানে গংগাচড়া উপজেলার ৫ নম্বর লক্ষ্মীটারী ইউনিয়নের কাকিনা-রংপুরগামী সড়কে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের প্রবেশদ্বারের সামনে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় একটি কাভার্ড ভ্যান বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়।

পরে ভ্যানটি তল্লাশি করে ৫৪০ বোতল ফেনসিডিল, ১৬৬ বোতল FAIRDYL এবং ১৭৯ বোতল Eskuf Syrupসহ মোট ৮৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ঘটনার সময় ভ্যানটির চালক ভয়ে গাড়ি রেখে পালিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রতিটি বোতলের পরিমাণ ১০০ এমএল করে মোট ৮৮ হাজার ৫০০ এমএল বা ৮৮ লিটার ৫০০ এমএল মাদক উদ্ধার করা হয়েছে। অবৈধ বাজারমূল্যে যার আনুমানিক দাম প্রায় ৮ লাখ ৮৫ হাজার টাকা।

এছাড়া অভিযানকালে নীল-হলুদ রঙের একটি ছোট কাভার্ড ভ্যান (সামনের অংশ ভাঙা), যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা এবং অভিযুক্ত চালকের ব্যবহৃত একটি OPPO A3 মডেলের স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে জব্দকৃত আলামতসহ ডিবি লালমনিরহাট ও গংগাচড়া মডেল থানার যৌথ টিম থানায় এসে মামলা দায়ের করে। এ ঘটনায় গংগাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৩(গ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-২৫, তারিখ-১৯/০১/২০২৬।

এ বিষয়ে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রংপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, “অপরাধী যেই হোক, কেউ ছাড় পাবে না। সামনে মাদকবিরোধী অভিযান আরও জোরালো করা হবে।”

মিডিয়া সেল

জেলা পুলিশ, রংপুর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

গংগাচড়ায় যৌথ অভিযানে ৮৮৫ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মাদক উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

Update Time : ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬