গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নওগাঁ ও সান্তাহার জংশন এলাকায় রাত্রিকালীন সড়ক ছিনতাই প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া

  • Reporter Name
  • Update Time : ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৩০ Time View

নওগাঁ ও সান্তাহার জংশন এলাকায় রাত্রিকালীন সড়ক ছিনতাই প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ :

নওগাঁ ও সান্তাহার জংশন এলাকায় রাত্রিকালীন অপরাধ ও সড়কে ছিনতাই প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া শুরু হয়েছে। নওগাঁ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে এ মহড়ায় অংশ নিচ্ছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সান্তাহার রেলওয়ে পুলিশ এবং বগুড়া জেলার আদমদিঘী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ট্রেনে আগত যাত্রীরা নওগাঁ শহর ও বগুড়ার আদমদিঘী এলাকায় যাওয়ার পথে সিএনজি ও রিকশায় ছিনতাইয়ের শিকার হচ্ছেন—এমন একাধিক অভিযোগ পাওয়ার পরই এ উদ্যোগ নেওয়া হয়। পুলিশ সুপার সংশ্লিষ্ট অপরাধপ্রবণ স্থানগুলো পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি সান্তাহার থেকে নওগাঁ সড়কে ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ জনগণকে অপরাধীদের ভয় না পেয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং যেকোনো অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী থানায় অভিযোগ করার অনুরোধ করেন।

পুলিশ আরও জানায়, জরুরি প্রয়োজনে দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা নওগাঁ জেলা পুলিশের কন্ট্রোল রুমে (+৮৮০ ১৩২০-১২৪৪৯৮) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জনগণের পাশে থেকেই তারা অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে এবং এ কাজে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নওগাঁ ও সান্তাহার জংশন এলাকায় রাত্রিকালীন সড়ক ছিনতাই প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া

Update Time : ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬