গাজীপুর , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
আনোয়ারায় চীনা শিল্পাঞ্চল, এক লাখ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযানে ক্লোজড তত্ত্বাবধায়ক নোয়াখালীতে ময়মনসিংহে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ, সুবিধা পেল ১৮৯০ পরিবার বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে অভিযান, জরিমানা ৮০ হাজার

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২২ Time View

আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। পরিবেশ ধ্বংস ও সরকারি আইন অমান্য করে দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ কর্মকাণ্ড রুখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি পৃথক অভিযানে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী মো. লাবিব হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে একই অপরাধে মো. আজিজুলকে একই আইনে আরও ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সবশেষে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের গুরুতর অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. মনিরুজ্জামান মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন, পরিবেশ বিপর্যয় ও জনজীবনে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। এসব অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

আনোয়ারায় চীনা শিল্পাঞ্চল, এক লাখ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে অভিযান, জরিমানা ৮০ হাজার

Update Time : ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬