গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে শাসানি ও বৃদ্ধাঙ্গুলি: আচরণবিধি লঙ্ঘনে রুমিন ফারহানার জনসভায় উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে শাসানি ও বৃদ্ধাঙ্গুলি: আচরণবিধি লঙ্ঘনে রুমিন ফারহানার জনসভায় উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অনুমতি ছাড়াই জনসভা আয়োজনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার সিদ্ধান্তকে কেন্দ্র করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। এ সময় অশালীন আচরণ ও প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ ওঠে, যা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।

ঘটনাটি ঘটে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভাস্থলে। অভিযোগ অনুযায়ী, কোনো পূর্বানুমতি ছাড়াই মাইক ব্যবহার করে জনসমাবেশ আয়োজন করা হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক আদালত পরিচালনা করেন। এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার আদেশ ঘোষণার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যারিস্টার রুমিন ফারহানা উচ্চস্বরে ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং একপর্যায়ে ক্ষুব্ধ ভাষায় কথা বলেন। অভিযোগ রয়েছে, তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, যা উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে দেয়।

এ সময় তাকে বলতে শোনা যায়, “প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আমি যদি না বলি, এখান থেকে বের হতে পারবেন না স্যার।” এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষেত্রে একই ধরনের আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে রুমিন ফারহানাকে উত্তেজিত কণ্ঠে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে দেখা যায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় সভা বন্ধ করে চলে যেতে বলা হয়। সে সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিধি লঙ্ঘনের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকার জানান, নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারায় জরিমানা আরোপ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তিনি আশা করেন নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে শাসানি ও বৃদ্ধাঙ্গুলি: আচরণবিধি লঙ্ঘনে রুমিন ফারহানার জনসভায় উত্তেজনা

Update Time : ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬