গাজীপুর , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের মর্মান্তিক মৃ/ত্যু

  • Reporter Name
  • Update Time : ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২১৫ Time View

নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় আবুল কালাম মিন্টু (৪৫) নামে এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে নবীগঞ্জ–আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউপি সদস্য ইউসুফ মিয়ার সহোদর ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মিন্টু তার সিএনজি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক মিন্টুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দেখতে পান। পরে স্বজনরা এসে মরদেহ উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার এখনো কোনো মামলা করেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের মর্মান্তিক মৃ/ত্যু

Update Time : ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬