গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ডুমুরিয়ায় সরকারি ‘বড় বাবু’ ঠিকাদার, নিয়মনীতিতে প্রশ্ন

  • Reporter Name
  • Update Time : ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬৮ Time View

খুলনার ডুমুরিয়ায় সরকারি কর্মকর্তা ‘বড় বাবু’ এখন ঠিকাদার: নিয়মনীতির শর্তে প্রশ্নবিদ্ধ

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন ভ্রাম্যমান প্রতিনিধ

খুলনার ডুমুরিয়া উপজেলার ভুমি অফিসের প্রধান সহকারী মোঃ নাছিমুল হক গাজী সরকারি কর্মচারী হয়েও দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজে নিয়োজিত থাকার অভিযোগে শিরোনামে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার সকালেও ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মোড়ে পুননির্মাণাধীন একটি সড়কের কাজে তাকে সরাসরি নিয়োজিত থাকতে দেখা গেছে। তবে নাছিমুল হক গাজী নিজেকে পার্টনারশিপে জড়িত থাকার দাবি করেছেন।

সরকারি চাকুরির মূলনীতি অনুযায়ী একজন কর্মকর্তা বা কর্মচারী কোনওভাবে ঠিকাদারি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। তবু তিনি ডুমুরিয়া ভুমি অফিসের বড় বাবু হিসেবে নিয়ম না মেনে ঠিকাদারি পেশায় জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সড়ক সংস্কার প্রকল্পটি চলতি রয়েছে খুলনা–সাতক্ষীরা মহাসড়ক থেকে মুক্তিযোদ্ধা মোড় হয়ে ডুমুরিয়া আলিয়া মাদ্রাসা পর্যন্ত তিন কিলোমিটার এলাকায়। ‘জিওবি মেইনটেনেন্স’ প্রকল্পের আওতায় ১ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দে সংস্কারকাজ প্রায় শেষের পথে। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহিদা এন্টারপ্রাইজ হলেও কাজ বাস্তবায়ন করছেন সানজিদা আক্তার নামে একজন নারী ঠিকাদার। স্থানীয়দের বক্তব্য, “ডুমুরিয়া ভুমি অফিসের বড় বাবু এখন বড় ঠিকাদার; সর্বক্ষন তিনি কাজ দেখাশোনা করছেন এবং হয়তোবা সরাসরি সম্পৃক্ত রয়েছেন।”

ঠিকাদার সানজিদা আক্তার জানান, “মূল ঠিকাদারের কাজ থেকে আমি কাজটি কিনে নিয়েছি। সহযোগিতার জন্য আমার খালাতো ভাই নাছিমুল হক দেখাশোনা করছেন।”

এ বিষয়ে নাছিমুল হক গাজী বলেন, “আমি পার্টনারশিপে রয়েছি।” এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম জানান, “কাজের সাইডে প্রায়ই নাছিমুল হক গাজীর সঙ্গে দেখা যায়, তবে মূল ঠিকাদার শাহিদা এন্টারপ্রাইজ।” সহকারী (ভুমি) অমিত কুমার বিশ্বাস জানিয়েছেন, “শুনেছি নাছিমুল হকের ছেলের নামে ঠিকাদারি লাইসেন্স আছে। তিনি এসব কাজ দেখাশোনা করছেন।”

উল্লেখ্য, সরকারি কর্মচারী আচরণবিধির ১৭ নম্বর ধারায় বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মকর্তা বা কর্মচারী ঠিকাদারি বা ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না। এই বিধিনিষেধ শুধুমাত্র চাকরিজীবীদের জন্য নয়; তার স্ত্রী, সন্তানসহ নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্যও প্রযোজ্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ডুমুরিয়ায় সরকারি ‘বড় বাবু’ ঠিকাদার, নিয়মনীতিতে প্রশ্ন

Update Time : ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬