গাজীপুর , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

  • Reporter Name
  • Update Time : ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৭ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি: রহমত আরিফ

ঠাকুরগাঁও-১আসনের উপনির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। ভোটগ্রহণের জন্য বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ কার্যক্রম শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন ভোটগ্রহণের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।পাঁচ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঠাকুরগাঁ-১ উপনির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী ‘বটগাছ’ প্রতীক নিয়ে লড়ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীক পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ‘ডাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৫ লাখের বেশি ভোটারের জন্য ১৮৫ কেন্দ্র জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এসব ভোটারের ভোটাধিকার প্রয়োগের জন্য ১৮৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তিনি জানান, ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনের জন্য বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থাও করা হয়েছে।

নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর মধ্য দিয়ে প্রস্তুতির শেষ ধাপ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করা এখন সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ কাজ। ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করাই নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

Update Time : ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬