
আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় থানা ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশ নেন।
পত্নীতলায় বিএনপির আনন্দ র্যালি নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। পরে র্যালিটি নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে নতুনহাট হয়ে নজিপুর বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ প্রকাশ করেন।
র্যালিকে কেন্দ্র করে নজিপুর পৌর শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে র্যালিতে যোগ দেন। এ সময় পুরো এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান চাচা। এছাড়া বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মানুনুর রহমান রিপন এবং সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন।
এ সময় যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন, জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে নেতারা বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্নীতলা ও নজিপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই আনন্দ র্যালির আয়োজন করা হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সমর্থক ও শুভানুধ্যায়ীরাও অংশ নেন।
পত্নীতলায় বিএনপির আনন্দ র্যালি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। র্যালিটি শান্তিপূর্ণভাবে নজিপুর বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

Reporter Name 
















