গাজীপুর , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক এনআইডি সংশোধনের নামে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন, চারজনকে ২ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ Time View

এম ডি ফারুক মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাতের আঁধারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঘমাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধরমপুর গ্রামের কুদ্দুস দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ভাড়াটে শ্রমিকদের মাধ্যমে নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও তীরবর্তী এলাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।

বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামবাসী বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করেন। পরে তারা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানে আটক চারজনকে অবৈধ বালু উত্তোলনের দায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ২ লাখ টাকা। আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, ইমন ও আলতাব আলী। তারা দোয়ারাবাজার ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত প্রশাসনিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

তবে অভিযানের আগেই অবৈধ বালু উত্তোলনের মূলহোতা হিসেবে অভিযুক্ত কুদ্দুস ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড এবং প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দোয়ারাবাজারে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূলহোতাসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন, চারজনকে ২ লাখ টাকা জরিমানা

Update Time : ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬