গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

আলফাডাঙ্গায় নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ৩২ Time View

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. শাহনুর জামানের সঙ্গে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ, ব্যবসায়ীদের অনিয়ম রোধ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও যানজট নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন ক্যাব নেতৃবৃন্দ।

উপজেলা ক্যাবের সভাপতি মো. সেকেন্দার আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক মো. গোলাম আজম মনির। সভায় ক্যাবের নেতৃবৃন্দ নবাগত আলফাডাঙ্গা ইউএনও-কে স্বাগত জানান এবং উপজেলার ভোক্তা স্বার্থ রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ক্যাবের সভাপতি মো. সেকেন্দার আলম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ক্যাব দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছে। আলফাডাঙ্গায় কোনো ব্যবসায়ী যেন অনিয়ম, দুর্নীতি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে পার পেয়ে না যান, সে বিষয়ে প্রশাসনের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাজারে যেকোনো অনিয়ম চিহ্নিত হলে তা নিরসনে উপজেলা ক্যাব প্রশাসনের সঙ্গে সার্বিকভাবে কাজ করবে। ভোক্তাদের সচেতন করা এবং ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেও ক্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় আলফাডাঙ্গা বাজারের যানজট সমস্যার বিষয়টিও তুলে ধরা হয়। ক্যাব সভাপতি বলেন, বাজারের পরিসর তুলনামূলক ছোট হওয়ায় বিভিন্ন সময় অতিরিক্ত যানজট সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে কাঁচাবাজার, ভ্যানস্ট্যান্ড ও মাছবাজার নির্ধারিত স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাহনুর জামান ক্যাব সদস্যদের বিভিন্ন পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, ক্যাব সদস্যদের প্রতিটি কথা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলফাডাঙ্গা উপজেলার মানুষের জন্য ভালো কিছু করে যেতে চান তিনি। এ কাজে ক্যাবসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ইউএনও।

মতবিনিময় সভায় উপজেলা প্রকৌশলী আলিমুজ্জামান, ক্যাবের সহসভাপতি কামরুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. শাহিদুল ইসলাম, সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল, নির্বাহী সদস্য সাংবাদিক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক হারুর-অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাংবাদিক মো. এনামুল হক রুবেল, সাংবাদিক মো. আবু বক্কর সিদ্দিক বাধন, সদস্য শহিদুল ইসলাম শহিদ, সাংবাদিক হাফেজ মো. ফেরদৌস খান, সদস্য মো. হাসমত শেখসহ ক্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার মাধ্যমে আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন ও ক্যাবের মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

আলফাডাঙ্গায় নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময় সভা

Update Time : ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬