গাজীপুর , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

লাখাইয়ে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি, ৮ ফুটের গাছ জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ৪৫ Time View

হবিগঞ্জের লাখাইয়ে গাঁজা চাষের অভিযোগে মহরম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতঘরের পেছন থেকে একটি বড় গাঁজাগাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা প্রায় ৮ ফুট ২ ইঞ্চি। পুলিশ জানিয়েছে, গাছটি ডাল ও পাতাসহ ওজন করে প্রায় ১ কেজি ১০০ গ্রাম পাওয়া গেছে।

গ্রেপ্তার মহরম আলী লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অভিযান পরিচালনা করে লাখাই থানা পুলিশ। এ সময় মহরম আলীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার বসতঘরের পেছনে পশ্চিম পাশে সযত্নে বেড়া দিয়ে মাটিতে রোপণ করা একটি গাঁজাগাছের সন্ধান পায় পুলিশ। পরে গাছটি মাটি থেকে উত্তোলন করে ডাল ও পাতাসহ জব্দ করা হয়। পুলিশের হিসাবে জব্দ করা গাঁজাগাছটির আনুমানিক বাজারমূল্য ১১ হাজার টাকা।

লাখাইয়ে গাঁজা চাষ বন্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাদকবিরোধী অভিযানে গাঁজা চাষ ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদের দিকনির্দেশনায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মুন্না মিয়া, এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও এএসআই অরবিন্দসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয়দের মতে, মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান ও জনসচেতনতা গুরুত্বপূর্ণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

লাখাইয়ে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি, ৮ ফুটের গাছ জব্দ

Update Time : ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬