গাজীপুর , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নাসিরনগরে ৭ বছরের শিশুকে ধর্ষণ মামলা দায়ের

  • Reporter Name
  • Update Time : ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫৪ Time View

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা এলাকায় সাত বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পান্না সরকার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত ২০ জুন (শনিবার) সন্ধ্যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে প্রতিদিনের মতো বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলা শেষ করে শনি পূজা দেখার উদ্দেশ্যে পাশের একটি বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে নির্জন এলাকায় অভিযুক্ত পান্না সরকার শিশুটিকে জোরপূর্বক কোলে তুলে নেয়। পরে তাকে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে অবস্থিত একটি পাটখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রায় ৩০ মিনিট পর শিশুটি বাড়িতে ফিরে আসে। পরে তার আচরণে পরিবর্তন ও শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার বর্ণনা দিলে পরিবার দ্রুত তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত পান্না সরকারকে আটক করা হয়। তাকে আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকায় নিরাপত্তা জোরদার করা জরুরি। পাশাপাশি শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

নাসিরনগরে ৭ বছরের শিশুকে ধর্ষণ মামলা দায়ের

Update Time : ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬