গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত

  • Reporter Name
  • Update Time : ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৫৫ Time View

এম ডি ফারুক মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ মেলা স্থানীয় কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোমবার (১৫ জুন) দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং “ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট”-এর আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।

আধুনিক কৃষি উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত এই মেলায় মোট ১০ থেকে ১২টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে প্রদর্শিত হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল জাতের ফসল, জৈব সার প্রস্তুত প্রণালী, সেচ প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থা এবং কৃষি সেবাভিত্তিক নানা উদ্ভাবনী প্রযুক্তি।

প্রদর্শিত যন্ত্রপাতির মধ্যে রয়েছে কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলারসহ বিভিন্ন উন্নত কৃষি প্রযুক্তি, যা কৃষকদের শ্রম ও সময় সাশ্রয় করতে সহায়তা করছে। এছাড়া ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা (অতি:দা:) তৌফিক হোসেন খাঁন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তি ছাড়া বিকল্প নেই। কৃষকদের সনাতন পদ্ধতি থেকে বের হয়ে যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এই ধরনের মেলা কৃষকদের জ্ঞান বৃদ্ধি, প্রযুক্তি গ্রহণ এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম জানান, তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এবং সমাপনী দিনে পুরস্কার বিতরণের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

মেলা প্রাঙ্গণে কৃষক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কৃষকেরা সরাসরি বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে আগ্রহ প্রকাশ করছেন, যা ভবিষ্যৎ কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত

Update Time : ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬