গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নিখোঁজ নুরুজ্জামানকে উদ্ধারে মীরসরাইয়ে তদন্ত জোরদার পুলিশের

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৪০ Time View

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মীরসরাইয়ে অপহরণ অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার নিজামপুর কলেজের পশ্চিম পাশে পরপরিয়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামান (৫০) নামে এক ব্যক্তি কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বড়তাকিয়া বাজারের উদ্দেশ্যে বের হন নুরুজ্জামান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ হওয়ার পরদিন সকাল ৯টা ২৫ মিনিটের দিকে নুরুজ্জামানের মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে একটি ফোন আসে। পরিবারের দাবি, ফোনে নুরুজ্জামান আতঙ্কিত কণ্ঠে বলেন, “আমাকে ওরা মেরে ফেলবে, তোমরা টাকা দিয়ে আমাকে নিয়ে যাও। আমার চোখ বাঁধা।” এই বক্তব্যের পর থেকেই পরিবারের সদস্যরা অপহরণের আশঙ্কা আরও জোরালোভাবে প্রকাশ করেন।

এ ঘটনায় প্রথমে মীরসরাই থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৬২৩, তারিখ ১৪ জুন ২০২৬। পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত শুরু করেছে।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিপক্ষ শাহাদাত হোসেন ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে অভিযুক্ত পক্ষ এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধ থাকলেও অপহরণের অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে নিখোঁজ নুরুজ্জামান-এর সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়রাও উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিবারের সদস্যরা দ্রুত নুরুজ্জামানকে উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, অভিযোগ ও জিডি—উভয়ই গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যদি কেউ অপহরণের শিকার হয়ে থাকেন, তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

বর্তমানে নুরুজ্জামানের পরিবার তার নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে তারা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নিখোঁজ নুরুজ্জামানকে উদ্ধারে মীরসরাইয়ে তদন্ত জোরদার পুলিশের

Update Time : ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬