গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহ সম্মেলন, জাতীয় ঐক্যের আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৮৭ Time View

এম ডি ফারুক মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

দোয়ারাবাজারে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর ঈদ পূর্ণমিলনী ও উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে স্থানীয় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মর্তুজ আলী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং সামাজিক সম্প্রীতির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব। অন্যায়ের সঙ্গে আপস করা কিংবা জালিমের পক্ষাবলম্বন করা ইসলামের শিক্ষা নয়। তিনি রাজনৈতিক দলগুলোকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন, দেশের বৃহত্তর স্বার্থে মতভেদ ভুলে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিলেও বর্তমানে একই মহল সরকারের সমালোচনা করে ‘নব্য ফ্যাসিস্ট’ বলছে। এ ধরনের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

দোয়ারাবাজার উপজেলা সম্মেলন-এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ড. মইনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দীন পাশা, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাহমুদুর রহমান আজাদ এবং সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল।

এছাড়া বক্তব্য দেন বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সৈয়দ মুনতাসির আলী, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা সাদিকুর রহমান, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল বাছিত খানসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক নেতৃবৃন্দ।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য জোরদার এবং উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় শাখার সাবেক সভাপতি হাফিজ মইনুল ইসলাম, পান্ডারগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রউফ, মাওলানা জমির উদ্দীন, মইনুল হক, হাফিজ হাসনাত আহমদ, মাহবুবুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহ সম্মেলন, জাতীয় ঐক্যের আহ্বান

Update Time : ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬