গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

সাইকেলে দেশভ্রমণে ঠাকুরগাঁওয়ে আলোচনায় তরুণ মোবাশ্বের আলী

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫২ Time View

ঠাকুরগাঁও: দেশকে কাছ থেকে জানার স্বপ্ন নিয়ে সাইকেল চালিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়াচ্ছেন তরুণ অভিযাত্রী মোবাশ্বের আলী। তার এই ব্যতিক্রমী সাইকেলে বাংলাদেশ ভ্রমণ ইতোমধ্যে স্থানীয় মানুষের নজর কেড়েছে। প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দিচ্ছেন তিনি।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় রাজারামপুর গ্রামের বাসিন্দা মোবাশ্বের আলী চলতি বছরের ৩০ এপ্রিল নিজের বাড়ি থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। তার লক্ষ্য ধীরে ধীরে পুরো বাংলাদেশ ঘুরে দেখা এবং দেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রাকে কাছ থেকে জানা।

যাত্রার শুরুতে তিনি পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এরপর প্রবেশ করেন ঠাকুরগাঁও জেলায়। বর্তমানে তার ভ্রমণের ৩৯তম দিন চলছে। এরই মধ্যে তিনি দুই জেলার আটটি উপজেলা ভ্রমণ করেছেন। প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালিয়ে নতুন গন্তব্যে পৌঁছাচ্ছেন এই তরুণ।

মোবাশ্বের আলী একজন কৃষক পরিবারের সন্তান। তার বাবা রুহুল আমিন ও মা মর্জিনা বেগম। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। ছোটবেলা থেকেই ভ্রমণের প্রতি তার গভীর আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই শুরু হয়েছে তার সাইকেলে বাংলাদেশ ভ্রমণ।

তিনি জানান, শুধু দেশ ঘুরে দেখাই তার উদ্দেশ্য নয়। পথচলার মাধ্যমে তিনি পরিবেশ রক্ষার বার্তাও মানুষের কাছে পৌঁছে দিতে চান। গাছ লাগানো, প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা তৈরির বিষয়ে বিভিন্ন স্থানে মানুষকে উদ্বুদ্ধ করছেন।

মোবাশ্বের আলী বলেন, “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বাংলাদেশকে খুব কাছ থেকে দেখার। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে আমি মানুষের জীবন, সংস্কৃতি ও প্রকৃতিকে জানতে চাই। একই সঙ্গে সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো।”

তার এই দীর্ঘ যাত্রার খরচ মূলত টিউশনি করে জমানো অর্থ থেকে বহন করছেন। পরিবারও তাকে সহযোগিতা করছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকার মানুষের আন্তরিকতা তাকে অনুপ্রাণিত করছে। অনেকেই তাকে খাবার, বিশ্রাম ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে দাঁড়াচ্ছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার কয়েকজন বাসিন্দা জানান, বর্তমান সময়ে অনেক তরুণ প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সময় ব্যয় করলেও মোবাশ্বের আলী দেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতিকে জানার জন্য মাঠে নেমেছেন। তার এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোদাদাদ হোসেন বলেন, একজন তরুণ হিসেবে মোবাশ্বের আলীর এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি দেশ ভ্রমণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও ছড়িয়ে দিচ্ছেন। নিরাপদ যাত্রার জন্য তাকে সড়ক আইন মেনে চলা এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

দেশজুড়ে মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে চলেছেন মোবাশ্বের আলী। তার স্বপ্ন একদিন শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব ভ্রমণ করা। সেই লক্ষ্যেই দুই চাকার বাহনকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

সাইকেলে দেশভ্রমণে ঠাকুরগাঁওয়ে আলোচনায় তরুণ মোবাশ্বের আলী

Update Time : ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬