রাঙ্গামাটি জেলা পুলিশের বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মাহমুদুল হাসান পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে উন্নীত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, তাঁকে নতুন পদের র্যাংক ব্যাচ পরিয়ে দেন।
পদোন্নতি সংক্রান্ত কর্মকর্তা ও উপস্থিত ঊর্ধ্বতনরা জানান, এটি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশ পুলিশের জন্য গৌরবের। নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।