প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৯:২৪ এ.এম
ফুলপুর বওলা সুতিয়াপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযান ১০৬ বোতল মদসহ সিএনজি আটক

- ফুলপুর বওলা সুতিয়াপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযান
১০৬ বোতল মদসহ সিএনজি আটক
ফুলপুর উপজেলার বওলা সুতিয়াপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১০৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি আটক করা হলেও অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদক ও আটককৃত সিএনজি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বত্বাধিকার © ২০২৬ দৈনিক ডিডিবি নিউজ। সর্বস্বত্ব সংরক্ষিত।