মোঃ কামাল হোসেন, প্রধান জেলা প্রতিনিধি, নরসিংদী :
নরসিংদী-তিন শিবপুর আসনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে শিবপুর বাঁশ বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নরসিংদী-তিন শিবপুর আসনের নির্বাচনী প্রচারণা টিমের আয়োজনে সমাবেশের আয়োজন করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি বাছিরুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।
আরও বক্তব্য রাখেন নরসিংদী-তিন শিবপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাশেদ ইকবাল শ্যামল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সহআইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম হিমেল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বি এম কাউছার এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এফ এম মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।
সমাবেশে ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা ব্যাপক অংশগ্রহণ করেন।