টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১০ মাদক পাচারকারী আটক
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করে ১০ মাদক পাচারকারীকে আটক করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টায় নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ইয়াবা, নগদ ২৮ হাজার টাকা ও ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মাদক এবং আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।