মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী সাঈদ উদ্দিন খান জাবেদ-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে আয়োজিত এই উঠান বৈঠকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে মুফতি শেখসাদী-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুফতি আইয়ূব খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ উদ্দিন খান জাবেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাসনগরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ উদ্দিন খান জাবেদ বলেন,
“যেখানেই যাচ্ছি, সেখানেই মানুষের ভালোবাসা পাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত হবে। বাঞ্ছারামপুরের মানুষের কাছ থেকে আমার নেওয়ার কিছু নেই—দেওয়ার আছে।”
তিনি আরও বলেন,
“আল্লাহ আমাকে যা দিয়েছেন, চাওয়ার চেয়েও বেশি দিয়েছেন। আপনারা যদি আমাকে সংসদে পাঠান, সরকার থেকে যা আসবে এবং আমার পক্ষ থেকে যা থাকবে—সবই আপনাদের কল্যাণে বিলিয়ে দেওয়া হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মো. রকিব, হাফেজ মাহবুব মিয়া, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা জমির হুসাইন, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা কারী মো. খায়রুল ইসলাম, মাওলানা মনির হোসেনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে চরশিবপুরসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।