মোঃ লুৎফর রহমান বিরল (দিনাজপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরল বাজারে ধানের শীষ মার্কা'র গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বিরল কৃষক দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল আজিজের নেতৃত্বে বিরলে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী'কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে নির্বাচনী গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র থেকে আগত দিনাজপুর ২ আসনের জাতীয়তাবাদী ছাত্রদলের সমন্বয়ক মোঃ তাইয়েবুল ইসলাম তাইবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পোর ছাত্রদলের আহবায়ক মাহিদুল ইসলাম মহিদ,সদস্য সচিব সিহাফ আহাম্মদ, পৌর স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।