চট্টগ্রাম, এনামুল হক রাশেদী:
আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে বীরমুক্তিযোদ্ধা আলী মিয়া চৌধুরী ও বীরমুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের উদ্যোগে এক হাজার গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে চাল, ডাল, তেল, ছোলা, চিনি, খেজুরসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাস্টের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরী বলেন, “রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। সরকারের উচিত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া।” তিনি আরও বলেন, “পবিত্র রমজান মাসে সবাইকে সংযমী ও মানবিক হতে হবে এবং অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।”
স্থানীয়রা ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।